বিস্তারিত জানা যাবে রোববার
বিমানের সৌদিগামী দুই ফ্লাইট স্থগিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-১০-২০২৬ ১০:১০:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১০-২০২৬ ১০:১১:১৬ অপরাহ্ন
ফাইল ছবি
অনিবার্য কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত দুটি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
ফ্লাইট দুটি হলো বিজি৩৩৯ ও বিজি৩৪০। এসব ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
শনিবার (১০ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইট দুটির সময়সূচি পরিবর্তন বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করছে।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাদের পরিবারের যে অসুবিধা সৃষ্টি হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভুক্তভোগী যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ বিমান বিক্রয় কেন্দ্রে যেতে পারেন। পরবর্তী তথ্য পাওয়া মাত্রই বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করা হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স