হাম উপসর্গে আরো আট মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-১০-২০২৬ ০৩:৩৯:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১০-২০২৬ ০৫:০৪:৪৩ অপরাহ্ন
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এক হাজার ১৩১ জন।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৫৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লক্ষ তিন হাজার ৮৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩১ জন, গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২ হাজার ৩২৮ জন।
গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮০ হাজার ৯৪৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স