মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-১০-২০২৬ ০৩:১৪:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১০-২০২৬ ০৪:১২:০৩ অপরাহ্ন
ফাইল ছবি
ককরোচ জনতা পার্টির আন্দোলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর বেশি দিন টিকতে পারবেন না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।
আসিফ নজরুল লেখেন, তেলাপোকাদের কামড়ে মোদি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশি দিন।
মোদির পতন হলে কি তার দেশ বদলে যাবে? কিছুটা তো বদলাবেই। অন্তত অন্ধ মুসলিমবিদ্বেষী রাজনীতি কিছুটা হলেও হোঁচট খাবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিঃসঙ্গ নেতানিয়াহুর একজন ঘনিষ্ঠ মিত্র কমবে। ভারতের সমাজে তীব্র বৈষম্য হয়তো কিছুটা কমবে।
তিনি লেখেন, মোদি আর তার রাজনীতির বলি হয়ে এ দেশের মানুষ নানাভাবে ভুক্তভোগী হয়েছিল। তারা ও তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে। মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স