ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস তদন্তে পাঁচ সদস্যের কমিটি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১০-২০২৬ ০২:৪০:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৩:৪২:১১ অপরাহ্ন
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস তদন্তে পাঁচ সদস্যের কমিটি নীলক্ষেতে পরীক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: ফোকাস বাংলা নিউজ
যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব উন্নয়ন অধিদফতরের ১১তম গ্রেডের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের জন্য ১০ অক্টোবর অনুষ্ঠেয় পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে।

এর পরিপ্রেক্ষিতে নিয়োগ পরীক্ষাটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে প্রধান করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ফিন্যান্স অ্যান্ড পারফরমেন্স ম্যানেজমেন্ট), জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (সিড ফাইন্যান্সিং)। এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, রাজধানীতে অবরোধ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ