ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতির মাধ্যমে মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৪:০৪:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৪:০৪:২৯ অপরাহ্ন
সংস্কৃতির মাধ্যমে মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে ছবি : সংগৃহীত
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, চারদিকে মৌলবাদের ষড়যন্ত্র দেখা যাচ্ছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগাতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এক পৃষ্ঠা বাংলা শুদ্ধ ভাষায় লিখতে বললে অনেকেই তা পারবেন না। রশ্মিকার, দীর্ঘিকার, র-ফলা ও য-ফলার মতো বিভিন্ন জটিলতার কারণে বাংলা ভাষা সহজভাবে অনুশীলন করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে বাংলা ভাষাকে আধুনিকায়নের বিষয়ে ভাষা বিশেষজ্ঞরা আলোচনা করছেন।

এর আগে রাজবাড়ী একাডেমির আয়োজনে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। প‌রে আ‌লোচনাসভা অনু‌ষ্ঠিত হয়।

রাজবাড়ী একা‌ডে‌মির সভাপ‌তি সৈয়দ সি‌দ্দিকুর রহমান ব‌লেন, দুই দিনব্যাপী এ বাংলা উৎসবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেয়। উৎসবে ভাষা প্রতিযোগিতা, বানান শুদ্ধকরণ, বিপরীত শব্দ লেখা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তিসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ