সাময়িক বিরতির পর আবারও জ্বালানি রপ্তানি শুরু করছে চীন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৯-১০-২০২৬ ০৩:৫৮:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-১০-২০২৬ ০৩:৫৮:৪১ অপরাহ্ন
ফাইল ছবি
অক্টোবর মাসে আবারও পরিশোধিত জ্বালানি তেল রপ্তানি শুরু করতে যাচ্ছে চীন। রয়টার্স জানায়, গোল্ডেন উইকের ছুটিতে অল্প সময়ের জন্য রপ্তানি বন্ধ রাখার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট কিছুটা কমতে পারে। বিষয়টি সম্পর্কে জানেন, এমন চারজন ব্যবসায়ী শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
শিল্প খাতের দুই ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবরে চীন থেকে ডিজেল, পেট্রল ও উড়োজাহাজের জ্বালানি মিলিয়ে প্রায় ৩৭ লাখ মেট্রিক টন রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।
ইরান যুদ্ধের কারণে অপরিশোধিত তেল সরবরাহ ও শোধনাগারের উৎপাদন ব্যাহত হওয়ায় গত মার্চে জ্বালানি তেল রপ্তানি কমাতে শুরু করে চীন।
দেশের অভ্যন্তরে জ্বালানির সরবরাহ ঠিক রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রপ্তানির ওপর নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করা হয়।
সাধারণত নির্দিষ্ট পরিমাণ রপ্তানির অনুমতি দেওয়ার মাধ্যমে জ্বালানি তেল রপ্তানি নিয়ন্ত্রণ করে চীন সরকার। তবে সম্প্রতি প্রতি মাসে চালানগুলো আলাদাভাবে যাচাই করে নজরদারি আরো কঠোর করা হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স