ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ২ তলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১০-২০২৬ ১১:৪৩:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৯-১০-২০২৬ ১১:৪৩:৩৬ পূর্বাহ্ন
রাজধানীতে ২ তলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর মৃত্যু ফাইল ছবি
রাজধানীর ভাটারা সাঈদনগর এলাকার একটি ভবনের দুই তলা থেকে নিচে পড়ে ফুয়াদ নাঈম (২৩) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে ভাটারা সাঈদনগর বড় মসজিদ সংলগ্ন বাসার সাততলা ভবনের দুইতলা থেকে নিচে পড়ে যান তিনি। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত ফুয়াদের রুমমেট সাদমান সাকিব জানান, ফুয়াদ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আমরা ভাটারা সাঈদনগরে সাততলা বাসার দুইতলায় একটি বাসায় মেস ভাড়া করে থাকতাম। সকালে স্থানীয়দের চিৎকার শুনে ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখি ফুয়াদ রক্তাক্ত অবস্থায় পরে আছে।

দ্রুত তাকে ফরায়েজী হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। তবে কীভাবে সে নিচে পরে গেছে, তা জানাতে পারেননি তিনি।

তিনি আরও জানান, ফুয়াদ নাঈমের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার তেঁতুলিয়া গ্রামে।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ