ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়াদ বাড়লো ডেসকো এমডির

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৭:১৪:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৭:১৪:৪৮ অপরাহ্ন
মেয়াদ বাড়লো ডেসকো এমডির ​ছবি: সংগৃহীত
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো তিন মাস বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি (অব:)-এর ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক পদে চাকরির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ পরবর্তী ০৩ (তিন) মাস অর্থাৎ ৩০ অক্টোবর ২০২৬ হতে ২৯ জানুয়ারি ২০২৭ তারিখ পর্যন্ত বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে পরামর্শ প্রদান করা হলো।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

ডেসকোর নতুন এমডি শামীম আহমেদ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ