১০১ ডলার ছাড়ালো জ্বালানি তেলের দাম
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৮-১০-২০২৬ ০১:০৪:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-১০-২০২৬ ০১:০৪:৫৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ এবং উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বেড়ে যাওয়ায় বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৩ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৩ ডলারে পৌঁছায়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়েছে। এর দাম ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে।
মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল। ফলে এই অঞ্চলে সংঘাত বা জাহাজ চলাচলে বড় ধরনের বাধা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
বিশেষ করে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বাড়ায় সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হওয়ায় হরমুজ প্রণালিকে ঘিরে যেকোনো ধরনের অস্থিরতা তেলের বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে।
বাজার বিশ্লেষকদের নজর এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে। সংঘাত ও জাহাজ চলাচলে নিরাপত্তা সংকট আরও বাড়লে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হতে পারে। এর প্রভাব বিশ্ববাজারে তেলের দামেও পড়তে পারে।
সূত্র: আল-জাজিরা
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স