ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘জ্ঞানেশ, ইটস ডান ব্রো’, ভারতের সিইসিকে বার্তা রাহুল গান্ধীর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৮:০০:০১ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৮:০০:৫৩ অপরাহ্ন
‘জ্ঞানেশ, ইটস ডান ব্রো’, ভারতের সিইসিকে বার্তা রাহুল গান্ধীর ​ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনের সামনের রাস্তা থেকে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বার্তা দিয়ে রাহুল গান্ধী বলেন, ‘জ্ঞানেশ, ইটস ডান ব্রো’ অর্থাৎ, জ্ঞানেশ, তোমার খেলা শেষ। এই স্লোগানটি মূলত ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে তুলেছিলেন মুম্বাইতে বিক্ষোভ প্রদর্শনের আগে। এই স্লোগানটি সম্প্রতি ছাত্র ও যুব প্রতিবাদীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে।

রাহুল গান্ধী বলেন, দেশের সঙ্গে যা করা হয়েছে তা দেশদ্রোহিতা। প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ, আরএসএস প্রধান বা জ্ঞানেশ কুমার, কেউই রেহাই পাবে না।

দিল্লি পুলিশের হাত থেকে ছাড়া পাওয়ার পরে অবস্থান বিক্ষোভ থেকে এই বার্তা দেন তিনি।

ভোটার তালিকায় কথিত অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সদর দফতর অভিমুখে মিছিল করতে গিয়ে আটক হন বিরোধী ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা।

এদের মধ্যে আছেন রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জীসহ আরও অনেকে।

মিছিলটি নীতি আয়োগ কার্যালয়ের কাছে এলে পার্লামেন্ট স্ট্রিটে দিল্লি পুলিশ তাদের আটকে দেয়। সেখান থেকেই রাহুল গান্ধী সহ অন্য এমপিদের জোরপূর্বক পুলিশের বাসে তোলা হয়। তবে কিছুক্ষণ পরই মুক্তি পেয়ে তারা পুনরায় মিছিল শুরু করেন এবং নির্বাচন কমিশনের সদর দপ্তরের কাছে অবস্থান কর্মসূচি পালন করতে থাকেন।

ছাড়া পাওয়ার পরে সংসদ সদস্যরা রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেন।

সেখান থেকে রাহুল গান্ধী দিল্লি পুলিশের উদ্দেশ্যে বলেন বলেন, ৩০০ জনেরও বেশি বিরোধী সংসদ সদস্য আজ নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করতে সংসদ থেকে নির্বাচন কমিশন পর্যন্ত মিছিল করেছেন। আমরা কোটি কোটি ভারতীয়ের প্রতিনিধিত্ব করি। নির্বাচন কমিশনার কেন আমাদের সঙ্গে দেখা করছেন না? পুলিশ কেন আমাদের আটকাচ্ছে এবং হুমকি দিচ্ছে?

অপরদিকে দিল্লি পুলিশ জানিয়েছে যে এই মিছিলের কোনো অনুমতি বিরোধী সংসদ সদস্যদেরকে দেওয়া হয়নি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ