যশোরে গণপিটুনিতে যুবক নিহত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-১০-২০২৬ ০১:০৬:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১০-২০২৬ ০১:০৬:৪৬ অপরাহ্ন
ফাইল ছবি
যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোরে উপজেলার বাঘারদাড়ি গ্রামে ইদ্রিস আলীর বাড়িতে গরু চুরির সন্দেহে গণপিটুনির শিকার হন ওই যুবক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, ভোর সাড়ে তিনটার দিকে চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইদ্রিস আলীর বাড়িতে তিনজনের একটি চোর চক্র প্রবেশ করে।
এ সময় তারা গোয়ালঘরের তালাভাঙার চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক চিৎকার শুরু করেন। তার চিৎকারে গ্রামবাসী এক হয়ে চোরদের ধাওয়া দেয়। এ সময় দলের দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে ধরে ফেলে বিক্ষুব্ধ জনতা। পরে জনতার গণপিটুনিতে তিনি মারাত্মক আহত হন।
খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, চোর সন্দেহ একজন গণপিটুনির শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পিবিআই ও সিআইডির সহয়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স