ফেনীতে ৩ ফল ব্যবসায়ীকে জরিমানা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-১০-২০২৬ ০৪:০৪:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১০-২০২৬ ০৪:০৪:৩৮ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
ফেনীতে বাজার তদারকি অভিযানে অতিরিক্ত দামে ফল বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার দেখাতে না পারায় তিনটি ফল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ফেনী শহরের ট্রাংক রোড, মহিপাল কাঁচা বাজার ও মহিপাল ফলের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সাহাব উদ্দিন ফল বিতান, আবুল খায়ের ফল বিতান ও আল মদিনা ফ্রুডস এজেন্সিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসব প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। পাশাপাশি অতিরিক্ত মূল্যে ফল বিক্রির অভিযোগ পাওয়া যায় এবং ব্যবসায়ীরা ফল ক্রয়ের ভাউচারও প্রদর্শন করতে পারেননি। অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
বাজার তদারকি অভিযানে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সার্বিক সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স