ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০৫:১৫:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০৫:১৫:৩০ অপরাহ্ন
​ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু ​ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষের শনিবারের (৩ অক্টোবর) দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে পুরুষ ১ হাজার ১৫ জন এবং নারী ৫৯৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৬৯ জন। একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ৭৮ হাজার ৪৮২ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে ২৬ থেকে ৩০ বছর বয়সী দুজন এবং ৬ থেকে ১০, ১৬ থেকে ২০, ২১ থেকে ২৫ ও ৩১ থেকে ৩৫ বছর বয়সী একজন করে রয়েছেন।

নতুন ছয় মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৬ জনে। মৃতদের মধ্যে পুরুষ ৪৮ দশমিক ৮ শতাংশ এবং নারী ৫১ দশমিক ২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ জনের বিপরীতে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬২১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৬৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ