ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিন লরিতে রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১০-২০২৬ ১২:৫৯:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১০-২০২৬ ১২:৫৯:১৩ অপরাহ্ন
তিন লরিতে রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম ছবি : সংগৃহীত
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানির চালান পাবনায় পৌঁছেছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনটি লরিতে করে ইউরেনিয়াম নিয়ে রওনা হয় বিশেষ নিরাপত্তাবেষ্টিত গাড়িবহরটি। নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী ছাড়াও রয়েছে এসআরবি, পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। দুপুরে বহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী বিমান। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন।

আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ৯টি ফ্লাইটে দেশে আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আরও ৪৮টি ও দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ‍্যাসেম্বল। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের পরবর্তী চালানসমূহ দেশে আসবে।

প্রসঙ্গত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামবাহী বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই বাংলাদেশে পৌঁছেছে। এর আগে কারিগরি সমস্যার কারণে আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে বেশ গড়িমসি করে পাকিস্তান। সেই সময় আন্তর্জাতিক আইন এবং বেসামরিক বিমান চলাচল প্রটোকলের সঙ্গে সঙ্গতি রাখার বিষয়টিকে আকাশসীমা ব্যবহারের ক্লিয়ারেন্স না দেওয়ার কারণ হিসেবে সামনে এনেছিলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার।

এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি এসেছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে বসিয়ে উৎপাদন শুরু হয়েছে।
  
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ