ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোনো মূল্যে ফুটপাত দখল মুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১০-২০২৬ ১২:৩১:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১০-২০২৬ ১২:৪২:০৮ অপরাহ্ন
যেকোনো মূল্যে ফুটপাত দখল মুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দুষ্কৃতকারীরা ফুটপাত দখল করে রেখেছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। জানান, যেকোনো মূল্যে ফুটপাত দখলমুক্ত করা হবে।

আজ (শনিবার, ৩ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় ডিএনসিসির নিয়মিত ডেঙ্গু প্রতিরোধ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা কার্যক্রমে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘জনভোগান্তি কমাতে ফুটপাত দখলমুক্ত করতে যেকোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করবে ডিএনসিসি। একটি কুচক্রী মহল সিটি করপোরেশনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।’

দখলদারদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রশাসক।

তিনি বলেন, ‘ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সিটি করপোরেশনের পাশাপাশি সবার নিজস্ব সচেতনতা প্রয়োজন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আর যেন কেউ মারা না যায় সেদিকে খেয়াল রেখে নিয়মিত কার্যক্রম পালন করবে সিটি করপোরেশন।’

শফিকুল ইসলাম খান বলেন, ‘আধুনিক নির্ভর একটি নগর গড়ে তোলার জন্য দিনরাত কাজ করছে সরকার।’
  
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ