সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-১০-২০২৬ ১২:১৩:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-১০-২০২৬ ১২:১৩:২৯ অপরাহ্ন
ফাইল ছবি
সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে চলা মারামারি ঠেকাতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। সে এইচএসসি পরীক্ষার ফল প্রার্থী।
নিহত জাকারিয়া শহরের রুচিরা বেকারির মালিক শহরের দক্ষিণ কাটিয়া এলাকার আব্দুল গফুর খানের ছেলে। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জাকারিয়া শহরের গভীররাতে সবচেয়ে লোকসমাগম এলাকা পশু হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে ছিলেন। ওই সময় দোকানদারের সঙ্গে কয়েকজন যুবকের বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারি লেগে যায়। তা দেখে জাকারিয়া বিরোধ মেটাতে ও তাদের থামাতে এগিয়ে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মারামারি থামানোর চেষ্টার সময় মারামারিতে জড়ানো এক যুবক ধারালো হঠাৎ ছুরি দিয়ে জাকারিয়ার বুক ও পেটে একাধিক আঘাত করে। এতে তিনি গুরুত্বর জখম হয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত স্থানীয় ও পথচারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত হয়। খবর পেয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান পৌরবিএনপি নেতা সাবেক কমিশনার মাসুমবিল্লাহ শাহিন। তিনি জানান,নিহত জাকারিয়া খান তার আপন ভাগ্নে। আকষ্মিক এমন দূর্ঘনায় পরিবারের সবাই হতভম্ব হয়ে পড়েছে। ঘটনার সাথে জড়িদেও দ্রুত গ্রেপ্তারের দাবী জানান তিনি।
এদিকে খবর পেয়ে সাতক্ষীরা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ শুরু করে।
সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) মো: শহীদুর রহমান জানান, ঘটনার সাথে কারা জড়িত তা শনাক্ত করতে রাতেই তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ওসি জানান , পুলিশ মেডিকেল কলেজ থেকে লাশ উদ্ধার করে শনিবার ভোর রাতে সদর থানায় নিয়ে আসে। আজ বেলা ১০ টায় দিকে লাশের মনাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স