চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ গেল ২৪৯ জনের, আক্রান্ত ৮০ হাজারের বেশি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-১০-২০২৬ ০৭:৩০:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
০১-১০-২০২৬ ০৭:৩০:৩১ অপরাহ্ন
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী বিভাগে দুজন এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫৯৮ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৫ হাজার ৬৯৯ জন। গত ২৪ ঘণ্টায়ই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮০৯ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে সেপ্টেম্বর মাসে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ওই মাসে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
এর আগে আগস্টে ডেঙ্গুতে মারা গেছেন ৪৩ জন। জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। মে মাসে একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি—দুই মাসেই দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বর্ষা মৌসুমের পর দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও প্রকট হয়েছে। সেপ্টেম্বরেই মোট মৃত্যুর বড় একটি অংশের ঘটনা ঘটেছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স