দগ্ধ চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৯-২০২৬ ০৭:২৪:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৯-২০২৬ ০৭:২৪:৪৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফার্নেস দুর্ঘটনায় দগ্ধ চীনা প্রকৌশলী জেংলিং হংকে দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসাধীন জেংলিং হংকে দেখতে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় চিকিৎসাধীন চীনা নাগরিকের স্বজনদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, বার্ন ইনস্টিটিউটেই তার সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়া সম্ভব। তবে স্বজনেরা চাইলে তাকে উন্নত চিকিৎসার জন্য নিজ দেশেও নিয়ে যেতে পারেন।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন জানান, মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে এক চীনা নাগরিক ও এক বাংলাদেশি রোগীকে আশঙ্কাজনক অবস্থায় ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে চীনা নাগরিকের শরীরের ৪০ শতাংশ এবং বাংলাদেশি নাগরিকের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনকেই বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ‘ফার্মিক স্টিল লিমিটেড’ কারখানায় গলিত লোহা ছিটকে পড়ে এক চীনা নাগরিকসহ চারজন দগ্ধ হন। দগ্ধ শ্রমিকেরা হলেন মো. মনির, জুয়েল, সাইফুল এবং চীনা প্রকৌশলী জেংলিং হং।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স