ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৪:১০:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৪:১৫:৩০ অপরাহ্ন
নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার ​ছবি: সংগৃহীত
রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “ডিবি গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।”

নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় যে মামলা হয়েছে, সেখানে আসামির তালিকায় গোলাম মহিউদ্দিন চৌধুরীর নাম রয়েছে ৪ নম্বরে।

গত ২৭ সেপ্টেম্বর করা ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় এর আগে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ও ডিবি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ