ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন আর নেই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০২:৩৬:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০২:৩৬:১৯ অপরাহ্ন
অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন আর নেই ফাইল ছবি
অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল সাড়ে ৫টায় মারা যান তিনি।

মৃত্যুকালে মেয়ে রয়া মুনতাসীর, দুই ছেলে মিসবাহউদ্দিন মুনতাসীর ও নাবিল মুনতাসীর এবং পাঁচ নাতি-নাতনি রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ফাতেমা মামুন ব্যাংকার হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। চাঁদপুরের কচুয়ায় জানাজা শেষে ফাতেমা মামুনকে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ