ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ১১:৫১:৩০ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ১১:৫১:৩০ পূর্বাহ্ন
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ফাইল ছবি
বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বগুড়ার কাহালু উপজেলায় শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাহালু জোনাল অফিস।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় কাহালুর বুড়ইল, শিলকওর, বীরকেদার, কাইট, দরগাহাট, নারহট্ট, মাধব বাঁকা, বিবিরপুকুর, লোহাজল, শেখাহার, ভোলতা, পাইকপাড়া, আটালিয়া, গুন্দিশ্বর, গুলিশারপাড়া, আমবাগান, কালাই ঘোনপাড়া, অন্তাহার, খামারপাড়া, কাজীপাড়া ও বাথই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাহালু জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শাহাদৎ হোসেন বলেন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা প্রয়োজন। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।


বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ