শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০৯-২০২৬ ০২:৪৭:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৯-২০২৬ ০২:৪৭:০৬ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিশুসাহিত্যিক আখতার হুসেন মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
হুমায়ুন কবির জানান, গুরুতর অসুস্থ অবস্থায় গত ১৭ সেপ্টেম্বর আখতার হুসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আখতার হুসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
বাংলা শিশুসাহিত্যের প্রভাবশালী লেখক আখতার হুসেনের জন্ম ১৯৪৫ সালে; নাটোরের লালপুরে। দীর্ঘ কয়েক দশক ধরে শিশুদের জন্য ছড়া, কবিতা, গল্প ও রূপকথা লেখেন তিনি।
সহজ-সরল ভাষা, ছন্দময় উপস্থাপনা ও শিশুতোষ কল্পনার চমৎকার সংমিশ্রণ আখতার হুসেনের লেখাকে সব বয়সের পাঠকের কাছে জনপ্রিয় করে তোলে। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সম্মাননা ও পুরস্কারে ভূষিত হন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স