ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে টানা ৭ দিন ধরে কমছে জ্বালানি তেলের দাম

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১১:০৭:৩২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ১১:০৭:৩২ পূর্বাহ্ন
বিশ্ববাজারে টানা ৭ দিন ধরে কমছে জ্বালানি তেলের দাম ফাইল ছবি
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা সাত দিন ধরে কমছে। ফলে মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর তেলের দাম দীর্ঘ সময় ধরে কমার রেকর্ড গড়তে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ইরান কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দেওয়ায় বিশ্ববাজারে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম আরও কিছুটা হ্রাস পেয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৯৪ সেন্ট বা ০.৯ শতাংশ কমে ১০২.১৩ ডলারে নেমে এসেছে। 

একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৫৯ সেন্ট বা ০.৩৯ শতাংশ কমে ৯১.৫৬ ডলারে কেনাবেচা হচ্ছে। এ নিয়ে টানা সাত দিনে মতো বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম।

এর আগের সেশনে জ্বালানি তেলের বাজার চার শতাংশ বৃদ্ধি পেলেও সংঘাত নিরসনে ইরানের কূটনৈতিক আলোচনার প্রস্তুতির পর এই দরপতন ঘটে। তবে সংঘাত সমাধানের পথ নিয়ে দুই দেশের মধ্যে এখনো বড় ধরনের ফারাক ও মতপার্থক্য রয়ে গেছে।

বুধবার বিশ্ব বন্ডবাজারও মোটামুটি স্থিতিশীল। যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার শূন্য দশমিক ০১ শতাংশীয় পয়েন্ট বেড়ে ৪ দশমিক ৯৬ শতাংশ হয়েছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছিল। ফলে বিভিন্ন দেশের বন্ডের সুদের হারও বেড়েছে।

এদিকে শিকাগো ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট অস্টান গুলসবিও চলতি সপ্তাহে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি যে সম্প্রতি বাড়ল, তা যদি শুধু তেলের দাম বাড়ার ধাক্কায় না হয়ে দীর্ঘস্থায়ী অন্য কোনো কারণে হয়ে থাকে, তাহলে ফেডকে দ্রুত ও আগ্রাসী পদক্ষেপ নিতে হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ