ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু ভয়ঙ্কর: আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৮:০০:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৮:০৯:১৪ অপরাহ্ন
ডেঙ্গু ভয়ঙ্কর: আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২ ​ফাইল ছবি
ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭২ জন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৯৫ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ হাজার ৪৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে দুজন এবং ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা ও বরিশাল বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর এক হাজার ৭৫৩ জন, ১৫ সেপ্টেম্বর এক হাজার ৫৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়। এছাড়া ৮ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক হাজার ৫৭১ জন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ