ঘুষ নেয়ার সময় দুই সহযোগীসহ সাব-রেজিস্ট্রার হাতেনাতে ধরা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০৯-২০২৬ ০৫:২৫:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৯-২০২৬ ০৮:০৭:০৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার ও তার দুই সহযোগীকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের একটি দল ফাঁদ পেতে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশ।
জানা যায়, চট্টগ্রামের একজন আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিলে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার কাজটি আটকে রাখেন।
অভিযোগ অনুযায়ী, সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি রেজিস্ট্রির জন্য দুই লক্ষ টাকা ঘুষ দাবি করেন। নিরুপায় হয়ে ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন এবং পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ লিখিত আবেদন করেন।
এরই প্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে মঙ্গলবার দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর একটি ট্র্যাপ টিম অভিযান চালিয়ে ওই তিনজনকে দুই লক্ষ টাকা ঘুষ নেয়ার সময় হাতেনাতে আটক করে।
আটকদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স