ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৩:৩৬:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৩:৩৮:১৩ অপরাহ্ন
জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না ​ছবি: সংগৃহীত
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়বে না। অসাধু ব্যবসায়ীরা যাতে এই দাম বাড়ার সুযোগ নিতে না পারে, সেজন্য বাজার তদারকি আরও জোরদার করা হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সিলেটের লাক্কাতুরায় চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেও তা পার্শ্ববর্তী দেশে পাচারের কোনো সম্ভাবনা নেই। এ সময় বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। শাসনব্যবস্থার একটি অংশ হিসেবে বিরোধী দলের দায়িত্বশীল আচরণ করা উচিত বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন চা বাগানের ১ হাজার ৯৮০ জন শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। 

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ