ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একাদশে প্রথম ধাপের ভর্তি শেষ হচ্ছে আজ, ক্লাস শুরু বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০১:১৩:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০১:৫২:০৪ অপরাহ্ন
একাদশে প্রথম ধাপের ভর্তি শেষ হচ্ছে আজ, ক্লাস শুরু বৃহস্পতিবার ফাইল ছবি
একাদশ শ্রেণিতে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শেষ হচ্ছে । নির্বাচিত শিক্ষার্থীদের আজকের মধ্যেই কলেজে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে হবে।

আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

প্রথম ধাপে ভর্তি শেষে দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন শুরু হবে আগামী রবিবার (২৭ সেপ্টেম্বর)। এ ধাপে আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর।
 
দ্বিতীয় ধাপেও শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন। কলেজে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের ৩ অক্টোবর রাত ৮টার মধ্যে কলেজ নিশ্চায়ন করতে হবে। দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ