ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ শুরু জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের মূল বিতর্ক পর্ব

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-০৯-২০২৬ ১২:০৮:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৯-২০২৬ ১২:০৮:৩৬ অপরাহ্ন
আজ শুরু জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের মূল বিতর্ক পর্ব ফাইল ছবি
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল বিতর্ক পর্ব শুরু হচ্ছে আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) থেকে। এতে অংশ নিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন বিশ্বনেতারা।

শুরুর দিন অধিবেশনে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে নিউ ইয়র্কে শহরটির মেয়র জোহরান মামদানি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে বসেন তিনি।

প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে নিউ ইয়র্কে সাশ্রয়ী আবাসন নিশ্চিত, জীবনযাত্রার ব্যয় মোকাবিলা ও কর্মসংস্থান সৃষ্টির মতো ইস্যুগুলো প্রাধান্য পায় বলে জানান মামদানি।

এছাড়া ইরান যুদ্ধ, লোহিত সাগর স্থবিরতাসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে ম্যাক্রোঁর সঙ্গে আরেকটি সাইডলাইন বৈঠকে অংশ নেন ট্রাম্প। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেন ম্যাক্রোঁ।


এদিকে, মূল বিতর্ক পর্বের আগে একটি সাইডলাইন বৈঠকে অংশ নেন মক্কা প্যাক্টের অধীনে থাকা তুরস্ক, মিশর ও পাকিস্তানের প্রতিনিধিদল। তবে এতে সুনির্দিষ্ট কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা এখনো জানা যায়নি।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ