স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৯-২০২৬ ০১:২১:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৯-২০২৬ ০১:২১:১৫ অপরাহ্ন
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে স্কুল-কলেজের ঘোষিত ছুটির তারিখ পরিবর্তন করে আগামী ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি এই ছুটির দিনক্ষণে পরিবর্তনের কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ছুটির তারিখ সংশোধন করে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং চাঁদ দেখার ওপর নির্ভরশীল এই ছুটির আগের নির্ধারিত তারিখ (২৪ সেপ্টেম্বর) পরিবর্তন করে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে। গত ২০ মে জারি করা বার্ষিক ছুটির তালিকা আংশিক সংশোধন করে এই নতুন সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
অন্যদিকে, ছুটির এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়েছে একাদশ শ্রেণির ক্লাস শুরুর সূচিতে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা ছিল। কিন্তু ফাতেহা-ই-ইয়াজদহমের কারণে ওই দিন সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি থাকবে। ফলে ক্লাস শুরুর নতুন তারিখ এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট সব শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স