ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১২:৫৬:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১২:৫৬:৫৪ অপরাহ্ন
রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত ফোকাস বাংলা নিউজ
রাজধানীতে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকা ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

ভোর ৪টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বাড়ে। এতে তেজগাঁও, মগবাজার, গ্রিন রোড, পান্থপথ, আগারগাঁও, নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর ও নটর ডেম কলেজের আশপাশের বিভিন্ন সড়কে পানি জমে যায়।

কয়েকটি এলাকায় হাঁটুপানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায় পথচারীদের। রিকশাসহ ছোট যানবাহন চলাচলে সমস্যা হওয়ায় অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কোথাও কোথাও সড়কের ওপর গাছ ভেঙে পড়ার খবরও পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

নগরবাসীর অভিযোগ, অপর্যাপ্ত ড্রেনেজব্যবস্থা, নালা-নর্দমার যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব ও অপরিকল্পিত অবকাঠামোর কারণে বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ