ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১২টি ডিজনি পার্ক ঘুরে বিশ্ব রেকর্ড ৩ বছরের বুটসির!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ১১:০০:৫৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ১১:০০:৫৭ পূর্বাহ্ন
১২টি ডিজনি পার্ক ঘুরে বিশ্ব রেকর্ড ৩ বছরের বুটসির! ফাইল ছবি
মাত্র ৩ বছর ১৩৯ দিন বয়সেই বিশ্বের ১২টি ডিজনি থিম পার্ক ঘুরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের এক শিশু। শিশুটির নাম বুটসি ড্যারিংটন।

বুটসির এই রেকর্ডযাত্রা শুরু হয় ২০২৪ সালে জাপানের টোকিও ডিজনিসি থেকে। তখনও সে হাঁটতে শেখেনি!

প্রায় আড়াই বছর ধরে বাবা-মায়ের সঙ্গে এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বুটসি একে একে ঘুরে দেখে বিশ্বের সব ১২টি ডিজনি পার্ক।

তার এই বিশেষ যাত্রার শেষ ধাপ সম্পন্ন হয় চলতি বছরের ১৪ সেপ্টেম্বর ফ্রান্সের ডিজনিল্যান্ড প্যারিসে। সেখানে বুটসির সঙ্গে ছিল তার বাবা-মা এবং পাঁচ বছর বয়সি বড় ভাই ব্রিগস।

ডিজনিল্যান্ড প্যারিসেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি উইলিয়াম স্যান্ডন আনুষ্ঠানিকভাবে বুটসির রেকর্ড নিশ্চিত করেন।

এভাবেই চার বছর বয়সে পা রাখার আগেই বিশ্বের ১২টি ডিজনি থিম পার্ক ঘুরে সবচেয়ে কম বয়সে এই কীর্তি গড়ার অনন্য বিশ্ব রেকর্ড নিজের করে নিল ছোট্ট বুটসি।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ