ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​সাতক্ষীরায় প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৪:৫৬:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৪:৫৬:১০ অপরাহ্ন
​সাতক্ষীরায় প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের (আরসি) নিয়ে একটি সমাবেশ হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) শহরের চালতেতলা ক্যাথলিক চার্চ মিশনের মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের যৌথ আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন এডিপি ম্যানেজার মিল্টন সিং। এছাড়া ঢাকা থেকে অনুষ্ঠানে সংযুক্ত হন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সারশিপ ম্যানেজার ড্যারেন এন্ড্রো কস্তা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চালতেতলা ক্যাথলিক মিশনের ফাদার আশীষ রোজারিও সিএসসি।

বিশেষ অতিথি ছিলেন সুশীলনের উপ-পরিচালক(প্রোগ্রাম) জিএম মনিরুজ্জামান, দেবহাটা এডিপির সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ অফিসার পল্টন বিশ্বাস, সিস্টেম অফিসার সিনথিয়া কস্তা, ফাইন্যান্স অফিসার ডরিন মন্ডল। 

অনুষ্ঠান পরিচালনা করেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান।

সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলা থেকে আগত সমাবেশে সফল সাবেক নিবন্ধিত শিশু ও যুবরা বিগত দিনে তাদের অর্জন সফলতা অভিজ্ঞতা এবং অনুপ্রেরণার গল্প উপস্থাপন করেন। একই সাথে শিশু ও যুবকেরা তাদের অভিজ্ঞতা দক্ষতা ও অর্জিত জ্ঞান আগামীতে কিভাবে কাজে লাগাবেন তার ভবিষ্যৎ পরিকল্পনা করেন।

উল্লেখ্য, সাবেক স্পন্সর শিশু ও যুবরা বর্তমানে উদ্যোক্তাসহ বিভিন্ন কাজে সম্পৃক্ত আছেন।

সমাবেশে ৩০ জন ছেলেমেয়ে ও সিবিওর সদস্যরা অংশগ্রহণ করেন। ভবিষ্যতে কীভাবে এ ধরনের আরো আয়োজন করা যায় তা নিয়ে আলোচনা হয়।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ