ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​মক্কায় ড্রোন হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৪:০৪:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৪:৩৮:৪৩ অপরাহ্ন
​মক্কায় ড্রোন হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ ​ছবি: সংগৃহীত
পবিত্র মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে সম্প্রতি চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের মর্যাদার প্রতি বাংলাদেশ গভীর সম্মান পুনর্ব্যক্ত করছে। একইসঙ্গে পবিত্র স্থানগুলোর সুরক্ষায় সৌদি আরব ও সেদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সর্বাবস্থায় সম্পূর্ণরূপে বজায় রাখা এবং নিশ্চিত করা আবশ্যক।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ