মাছের খামারে বিষ প্রয়োগে ১৮ লাখ টাকার ক্ষতি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৯-২০২৬ ১২:১৮:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৯-২০২৬ ১২:১৮:০৯ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
কুমিল্লা দেবিদ্বার উপজেলার ১৪ নং সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামে ভূইয়া মৎস্য খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারের পরিচালক।
অভিযুক্তরা হলেন- একই এলাকার মোঃ নাছির উদ্দীন, মোঃ সাইদ সহ তাদের সাঙ্গপাঙ্গরা। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী জানান, এই প্রজেক্টের মধ্যে কেড়ির ঔষধ ও বিষ প্রয়োগ করে মাছ নিধন করায় আমরা হতাশা ও আতঙ্কে আছি। কারণ আমাদের পুকুরেও মাছ আছে। কে কখন যে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে এই আতঙ্কেই থাকি।
ভূইয়া মৎস্য খামারের পরিচালক মোঃ মমিন ভূইয়া বলেন, আমি রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপির সাথে জড়িত, উপজেলা বিএনপির সক্রিয় কর্মী। আমি কখনও অন্যায়কে প্রশ্রয় দেইনি। বিশেষ করে এখন সমাজে মাদক কারবারীরা সক্রিয়, এসব কাজে বাধা দেয়ায় আমার শত্রুর তালিকা বড় হয়ে গেছে। বিশেষ করে পরিকল্পিত ভাবে তারা আমার সাথে জামেলা সৃষ্টি করেছে হুমকি ধমকি দিয়ে আসতেছে আমাকে এলাক কোন রকম ব্যাবসা বানিজ্য সহ আমার পরিবারকে থাকতে দিবেনা।
পূর্ব শত্রুতার জেরেই আমার মৎস খামারে মোঃ জলিল ভূইয়ার ছেলে মোঃ নাছির উদ্দীন ভূইয়া ও মোঃ সালমান মিয়ার ছেলে মোঃ সাইয়িদ বিষ দিয়েছে। আমি ভোর সকালে খামারে যাওয়ার সময় রাস্তায় তাদের দেখে সন্দেহ হয়। দ্রুত খামারে গিয়ে দেখি মাছ পানির উপরে ভেসে লাফাচ্ছে। আমার খামারে রুই, মৃগেল, কাতলা, কারফু ও পাঙ্গাস মাছ সহ প্রায় ১৮ লাখ টাকার দেশি মাছ ছিল।
স্থানীয় মোঃ মোশাররফ হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরেই কাউসার ভূইয়া ও তার ভাই হানিফ ভূইয়ার ছত্রছায়ায় মোঃ নাছির উদ্দীনের সাঙ্গপাঙ্গরা বিষ ঢেলে ১৮ লাখ টাকার মাছ নিধন করেছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ বিষয়ে মোঃ নাছির উদ্দীন ভূইয়ার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
এ বিষয়ে মোঃ হানিফ ভূইয়ার মোবাইল ফোনে যোগাযোগ এর চেষ্টা করে তাকে পাওয়া যায়নি তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি। এ বিষয়ে জানতে চাইলে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স