ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আমিরুল মোমেনীন আর নেই

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৯:০৪:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৯:৪১:১৯ অপরাহ্ন
সাংবাদিক আমিরুল মোমেনীন আর নেই ফাইল ছবি
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান বার্তা সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য আমিরুল মোমেনীন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  দীর্ঘদিন যাবৎ তিনি দূরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গ্রীন রোডের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্ত্রী গুলশান আরা এ তথ্য নিশ্চিত করেছেন।  

আমিরুল মোমেনীনের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমিরুল মোমেনীন দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 

আমিরুল মোমেনীনের গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। এ গুণী সাংবাদিকের মৃত্যুতে সহকর্মী, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিকেলে গ্রীন রোড জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাতে তার মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটে নিয়ে যাওয়া হবে। আগামীকাল বাদ যোহর সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়। 

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া প্রবীণ সাংবাদিক আমিরুল মোমেনীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। সূত্র : বাসস

বাংলাস্কুপ /ডেস্ক /এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ