ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​প্রি-পেইড মিটার রিচার্জে সমস্যা, ওজোপাডিকোর দুঃখপ্রকাশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৩:০৪:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৩:০৪:২৬ অপরাহ্ন
​প্রি-পেইড মিটার রিচার্জে সমস্যা, ওজোপাডিকোর দুঃখপ্রকাশ
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রি-পেইড মিটারে রিচার্জে সৃষ্ট সমস্যা প্রায় ১৭ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে প্রি-পেইড ডাটাবেজ সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরবর্তীতে কারিগরি বিশেষজ্ঞ দল দীর্ঘ সময় পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে প্রি-পেইড সিস্টেম পুনরুদ্ধার করে। বর্তমানে প্রি-পেইড মিটারের রিচার্জ সংক্রান্ত সব সীমাবদ্ধতা দূর করা সম্ভব হয়েছে।

এ সময় ওজোপাডিকোর বিভিন্ন অঞ্চলের মেসকেল গ্রাহক প্রি-পেইড মিটারে ভেন্ডিং সম্পন্ন করতে প্রতিবন্ধকতার সম্মুখীন হন। এ ঘটনায় গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।

ভবিষ্যতে এ ধরনের সমস্যার উদ্ভব রোধে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহক সন্তুষ্টি এবং আন্তরিক সহযোগিতা ওজোপাডিকোর অন্যতম প্রধান লক্ষ্য বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ