ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন করার প্রতিবাদে এবার জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে জুতাপেটা করার ছবি সংগ্রহশালায় টানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়ার নেতৃত্বে একদল শিক্ষার্থী এ ছবি টানান।
সংগ্রহশালায় গিয়ে দেখা যায়, যে স্থানে জিন্নাহর ছবি লাগানো হয়েছিল তার ওপরে ১৯৮১ সালে বায়তুল মোকাররমে গোলাম আযমকে জুতাপেটা করার একটি ছবি লাগানো হয়েছে।
ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমে ফিলিস্তিনের যুদ্ধে শহীদ দুই বাংলাদেশির জানাজার নামাজ পড়তে এলে উপস্থিত মুসল্লিরা তাকে জুতাপেটা করেন।
এ সময় ঢাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিবুর রনি, সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া, অর্থ সম্পাদক উসাইন মারমা, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ফোরকান আফ্রাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিক আহমেদ মাসুমসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী