ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​সই জাল করে মিউটিশন জালিয়াতি, দলিল লেখকের সহকারী আটক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৭:২৯:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৭:২৯:৫৮ অপরাহ্ন
​সই জাল করে মিউটিশন জালিয়াতি, দলিল লেখকের সহকারী আটক ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের সই -স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে কেএম প্রিন্স (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি দলিল লেখকের সহাকারী হিসেবে কাজ করেন। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ম্যাকটেন হোল্ডিং লিমিটেড নামের একটি কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক শাম্মী আক্তারের মৌখিক অভিযোগে উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। প্রিন্স পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা।

শাম্মী আক্তারের অভিযোগ, প্রায় তিন মাস আগে তিনি প্রিন্সের কাছে ৫৬ নং জেএল খাজুরা মৌজার ৭ টি দলিলের মিউটিশন করার কাগজপত্র জমা দেন। পরে প্রিন্স দুইটি দলিলের মিউটিশেন করার কাগজপত্র শাম্মীর কাছে জমা দিলে সে কিউআর কোড সার্চ দিয়ে দেখতে পান মিউটিশন দুটি ভুয়া। এছাড়া ওই মিউটিশনে এ্যাসিল্যান্ডের স্বাক্ষরের স্ক্যান কপি বসানো। এরপরে আজ রোববার দুপুরে এ্যাসিল্যান্ড অফিসে উপস্থিত হয়ে তিনি থানা পুলিশে মৌখিক অভিযোগ করেন এবং প্রিন্সকে হাতেনাতে ধরিয়ে দেন। 

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, এভাবে জালিয়াতি চক্রের প্রতারণার কারণে কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। তার কাছে অন্তত ২৭ টি জালিয়াতি ধরা পড়েছে। এসব জালিয়াতির বিরুদ্ধে তিনি আইনী ব্যবস্থা নিচ্ছেন। এ ধরনের জালিয়াতি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪ ও ৫ ধারায় দণ্ডনীয় অপরাধ।

কলাপাড়া থানার ওসি মো নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ