ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় ছাত্রলীগ নেতা আল-আমিন তালুকদার গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ১১:৩৮:৩১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ১১:৩৮:৩১ পূর্বাহ্ন
কলাপাড়ায় ছাত্রলীগ নেতা আল-আমিন তালুকদার গ্রেপ্তার ফাইল ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়নের মেম্বার (ইউপি সদস্য) ও ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি আল-আমিন তালুকদারকে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে নয় টায় মাছুয়াখালী গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এসময় বিপুল পরিমান মাদকসহ আল-আমিনের সহযোগিরা পালিয়ে গেছে। কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম এখবর নিশ্চিত করেন। 

নজরুল ইসলাম আরও জানান, আল-আমিন মেম্বার দীর্ঘদিন ইয়াবা ব্যবসা করে আসছে। তিনি ওখানকার বড় ধরনের ইয়াবা কারবারি। সবশেষ ১০ তারিখ রাতে ইয়াবার একটা চালান টিয়াখালীতে আনেন। ওই রাতে পশ্চিম বাদুরতলী গ্রাম থেকে আল-আমিনের হোতা ও সহযোগী চারজনকে পুলিশ ২০২ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা করা হয়েছে। 
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ