ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​জামায়াত-আওয়ামী লীগ আঁতাতের অভিযোগ রাশেদ খাঁনের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৫:৩১:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৫:৩১:৫১ অপরাহ্ন
​জামায়াত-আওয়ামী লীগ আঁতাতের অভিযোগ রাশেদ খাঁনের ​ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত। জামায়াতের একের পর এক লংমার্চ কর্মসূচির ঘোষণা সেই ষড়যন্ত্রের অংশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাকিয়ে আছে জামায়াতের দিকে। যে জামায়াত কীভাবে রাষ্ট্রকে অশান্ত করে এবং সেই অশান্তির সুযোগ নিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরতে চান। আর জামায়াত ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলন শুরু করতে চায়।

এই জামায়াত স্বার্থের জন্য ভারতের সঙ্গে হাত মেলাতে পারে। আমার সেটিই মনে হচ্ছে। এই জামায়াত আওয়ামী লীগের সঙ্গে ইতোমধ্যে আঁতাত করেছে এবং আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশকে অশান্ত করার জন্য নানা ধরনের চক্রান্ত করছে। সেই চক্রান্তেরই অংশ হিসেবে আমার কাছে মনে হয়, একটি লংমার্চ শেষ করে আরেকটি লংমার্চ হাতে নিয়েছে।

সারাদেশের মানুষকে বলব, আপনারা সতর্ক থাকুন আর সোচ্চার থাকুন। জামায়াতের চরিত্র সম্পর্কে আপনারা জানেন। তারা স্বার্থের জন্য তাদের শত্রুর সঙ্গেও হাত মেলাতে পারে।

পরে তিনি স্থানীয় শিশু-কিশোরদের সঙ্গে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ