অনিয়মের অভিযোগ পেয়ে মুগদা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-০৯-২০২৬ ০১:৪২:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৯-২০২৬ ০৩:১২:০২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রোগীসেবায় অনিয়মের অভিযোগ পাওয়ার পর রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে এই পরিদর্শনে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন এবং চিকিৎসক ও রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন।
পরিদর্শনকালে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এই বিষয়ে যে, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে, যার ফলে তাদের নিজের পকেট থেকে বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে। তিনি উল্লেখ করেন, সরকার চিকিৎসার জন্য পর্যাপ্ত বরাদ্দ দিলেও এবং হাসপাতালে সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও রোগীরা তা থেকে বঞ্চিত হচ্ছেন।
রোগীদের কাগজপত্র পরীক্ষা করে ও তাদের সঙ্গে কথা বলে মন্ত্রী নিশ্চিত হন যে, ডেঙ্গু রোগীদের জন্য প্রয়োজনীয় সব পরীক্ষার ব্যবস্থা হাসপাতালে থাকলেও অনেককে বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মুগদা হাসপাতালকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তাও সরবরাহ করা হয়েছে। এরপরও রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হলে তা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।
জানা গেছে, সম্প্রতি মুগদা হাসপাতালের সেবার মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন সেবাগ্রহীতারা। বিষয়টি নজরে আসার পর মন্ত্রী নিজেই সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় উপস্থিত রোগীরাও মন্ত্রীর কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেবার মান আরও উন্নত করার দাবি জানান।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স