শুক্রবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-০৯-২০২৬ ১২:১৮:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৯-২০২৬ ১২:২৬:৫৭ অপরাহ্ন
ফাইল ছবি
জরুরি উন্নয়নকাজের জন্য শুক্রবার (১১ সেপ্টেম্বর) রংপুর ও রাজশাহী জেলার বেশকিছু এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে শুক্রবার সকাল ৮টা থেকে টানা ৯ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এ ছাড়া একই দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে একই পোলে ডুয়েল সোর্স লাইন থাকায় গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা ১১ কেভি মেডিকেল ও আরকে রোড- ২টি ফিডারই বন্ধ থাকবে।
এদিকে শুক্রবার রাজশাহীর বেশকিছু এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকাগুলো হলো- রুয়েট ক্যাম্পাস, ভার্সিটি ক্যাম্পাস, সাগরপাড়া, বোষপাড়া, মুহাম্মদপুর টিকাপাড়া, খুলিপাড়া, সেখেরচক, পঞ্চবটি এবং তৎসংলগ্ন এলাকা।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স