বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-০৯-২০২৬ ১১:৩৮:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
১১-০৯-২০২৬ ১১:৩৮:৩৬ পূর্বাহ্ন
ফাইল ছবি
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ইন্তেকাল করছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর।
তার বড় ভাই কামাল আহমেদ বাচ্চু গণমাধ্যমকে এ তথ্য জানান।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মারাত্মক কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন আমীরুল ইসলাম। নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাকে। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৩ আগস্ট তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি ঘটলে হত রবিবার রাত ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গতরাতে তিনি মারা যান।
১৯৬৪ সালের ৭ এপ্রিল পুরান ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। দীর্ঘ কয়েক দশকের সাহিত্য জীবনে তিনি শিশুদের জন্য অজস্র গল্প, ছড়া, কবিতা, নাটক ও সৃজনশীল রচনা উপহার দিয়েছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক, যার বেশিরভাগই শিশুসাহিত্যকেন্দ্রিক। শিশুদের মনস্তত্ত্ব, আনন্দ-বেদনা ও কল্পনার জগতকে অত্যন্ত সহজ ও প্রাণবন্ত ভাষায় ফুটিয়ে তুলে বাংলা শিশুসাহিত্যে তিনি গড়ে তোলেন নিজস্ব এক স্বতন্ত্র ধারা।
শিশুসাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি সম্মানজনক ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ লাভ করেন। এছাড়া সাহিত্যক্ষেত্রে অনন্য অবদানের জন্য দেশে-বিদেশের নানা গুরুত্বপূর্ণ সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন আমীরুল ইসলাম।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স