ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় হোলসেল মাদককারবারির স্ত্রী ছেলে মেয়েসহ চারজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৯-২০২৬ ১১:৩৫:৫২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-০৯-২০২৬ ১১:৩৫:৫২ পূর্বাহ্ন
কলাপাড়ায় হোলসেল মাদককারবারির স্ত্রী ছেলে মেয়েসহ চারজন গ্রেফতার ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় পশ্চিম বাদুরতলী গ্রামের বাসীন্দা ও মাদকের হোলসেলার আমির হোসেনের বাড়িতে কলাপাড়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়েছে। 

এসময় এক কেজি গাঁজা ও ২০২ পিস ইয়াবাসহ দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে। এরা হলেন, আমিরের স্ত্রী রুনা বেগম (৫৫), মেয়ে মিম আক্তার (২৫), ও ছেলে রায়হান (২২) ও ক্রেতা রাজিব আকন (৩০) ।

 বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে পুলিশ এই সফল অভিযান চালিয়েছে। কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম এই খবর নিশ্চিত করেন।

এসআই কামরুজ্জামান বলেন, ‘ মাদকের বড় একটি চালান আসার খবর পেয়ে ওসি স্যারের নেতৃত্বে অভিযান চালাই। তবে এর থেকে অন্য হোলসেলার আমিরের শ্যালক বশির একটা বড় অংশ নিয়ে গেছে। আমিরের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন ধরনের ১৪টি মামলা রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’ পুলিশ জানায়, পলাতক আমির হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ