ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারী এশিয়া কাপ

ভারতকে হারাতে এবার সর্বস্ব নিংড়ে দিতে চান জ্যোতিরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ১২:২৬:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ১২:২৬:০৯ অপরাহ্ন
ভারতকে হারাতে এবার সর্বস্ব নিংড়ে দিতে চান জ্যোতিরা ফাইল ছবি
এ যেন এক অলিখিত নিয়ম! নারী এশিয়া কাপ হোক কিংবা এশিয়ান গেমস সেমিফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ। এবারের এশিয়া কাপেও ব্যতিক্রম কিছু হচ্ছে না।
 
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে ওঠার ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। এবারের আগে সর্বশেষ আসরেও সেমিফাইনালে খেলেছে ভারত-বাংলাদেশ। সঙ্গে ২০২৩ এশিয়ান গেমসের শেষ চারে মুখোমুখি হয়েছিল দুই দল। ফল উভয় ম্যাচেই হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।

২০১৮ এশিয়া কাপটা অবশ্য বাংলাদেশের ছিল। কেননা সেবার ভারতকে ফাইনালে নারী-পুরুষ মিলিয়ে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই স্মৃতি ফিরে আনাই এবার লক্ষ্য নিগার সুলতানা জ্যোতিদের। দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে এমন লক্ষ্যের কথাই জানান বাংলাদেশের অধিনায়কও।

সেই সুখ স্মৃতি ফেরাতে চাইলে আগামীকাল ভারতকে হারাতে হবে বাংলাদেশকে। সেটা সম্ভব বলে বিশ্বাস করছেন জ্যোতি। গতকাল হংকংকে হারিয়ে সেমিফাইনালের প্রতিপক্ষ নিয়ে উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘সুনির্দিষ্ট দিনটি খুব গুরুত্বপূর্ণ। তারা (ভারত) খুব ভালো দল ও খুবই শক্তিশালী প্রতিপক্ষ। অবশ্যই চেষ্টা থাকবে আমাদের সেরা পাফরম্যান্স দিয়ে দিনটা মেলে ধরার।

সেটা করতে পারলে দিনশেষে ফল মিলবেই। আমরা নিজেদের শতভাগ উজাড় করে দিতে চাই এবং মাঠে পারফরম্যান্স দেখা চাই।’

অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। ম্যাচটি হবে ১১ সেপ্টেম্বর। দুই সেমিফাইনাল জয়ীরা ফাইনাল খেলবে ১৩ সেপ্টেম্বর। শ্রেষ্ঠত্বের লড়াইটিও হবে দুবাইয়ে।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ