ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ১১:২৩:০০ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ১১:২৩:০০ পূর্বাহ্ন
টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত ফাইল ছবি
টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের হামলায় হানিফ খান (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হানিফ খান উপজেলার হাবলা উত্তর পাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন হানিফ। পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. আতিকুর রহমান বলেন, “রাতে হানিফ নামের এক যুবককে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ