যৌনপল্লীতে দুর্বৃত্তের হামলা: আহত যৌনকর্মীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০৯-২০২৬ ০১:১৮:১২ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৯-২০২৬ ০১:১৮:১২ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সোনিয়া আক্তার নামে এক যৌনকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট রাতে দৌলতদিয়া যৌনপল্লীর একটি ভাড়াবাড়িতে সোনিয়া আক্তারের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোনিয়া আক্তার দৌলতদিয়া যৌনপল্লীর বাড়িওয়ালা তোফাজ্জেল হোসেন তপুর বাড়ির ভাড়াটিয়া ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় বাড়িওয়ালা তোফাজ্জেল হোসেন তপু বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। এর আগে জুয়েল নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। মামলার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম জানান, সোনিয়া আক্তারের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে, সোনিয়া আক্তারের মৃত্যুর ঘটনায় দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িতের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স