কলাপাড়ায় ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৮-০৯-২০২৬ ০১:১২:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৯-২০২৬ ০১:১২:০৮ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে ৪৫ পিস ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে নাচণাপাড়া মহল্লা থেকে কলাপাড়া থানা পুলিশ মিজানুরকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে। মিজানুরের বাড়ি নীলগঞ্জের সলিমপুর গ্রামে। তার বাবার নাম আনিছুর রহমান।
এছাড়া সোমবার সন্ধ্যায় টিয়াখালী ছোনাউডা গ্রামের রাস্তার ওপর থেকে ৫০পিস ইয়াবাসহ আরেক কারবারি মাহাবুব প্যাদা (৪৮) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। মাহাবুবের বাড়ি পূজাখোলা গ্রামে। তার বাবার নাম আ: রব প্যাদা। কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন। এ ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স