ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটায় তিনজনকে শোকজ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০৯-২০২৬ ০১:৪৬:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৯-২০২৬ ০১:৪৬:০৭ অপরাহ্ন
ফাইল ছবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কেটে আসামিদের জন্মদিন উদযাপনের ঘটনায় তিনজনকে শোকজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রশাসন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রেজিস্ট্রার কার্যালয়।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, গত ১৮ই আগস্ট ট্রাইব্যুনালের গারদ খানায় কেক কাটার ঘটনা ঘটে। একইসাথে আসামিদের স্বজনরা অতিরিক্ত খাবার নিয়ে হাজতখানায় প্রবেশ করেন। তখন, কেক কেটে এক আসামির জন্মদিন উদযাপন করা হয়। এসময় উচ্ছ্বাস করতে দেখা যায় আসামিদের।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, কেক কাটাসহ বিভিন্ন ঘটনায় ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে তারা। এছাড়া, গারদ খানায় আসামিদের আইনের বাইরে গিয়ে অতিরিক্ত খাবার সরবরাহ ও কেক কাটার ঘটনায় দ্রুত ব্যাখ্যা দিতেও বলা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স