ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস

কলাপাড়ায় ব্যতিক্রমী বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০১:১৬:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০১:২৫:০৪ অপরাহ্ন
কলাপাড়ায় ব্যতিক্রমী বর্ণাঢ্য শোভাযাত্রা ফোকাস বাংলা নিউজ
আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ব্যতিক্রমী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

'জ্বালানি রূপান্তর নিশ্চিত করি, নির্মল বায়ুর ভবিষ্যত গড়ি'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া পৌর শহরে এ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়। 

বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং বায়ুর মান উন্নত করতে বৈশ্বিক পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ এ অনুষ্ঠানের আয়োজন করে। ব্যতিক্রমী এ অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং পরিবেশ দূষণে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা অংশ নেন। তাদের দাবি কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র বন্ধ এবং নবায়ন যোগ্য জ্বালানি ব্যবহারে মানুষকে আরো সচেতন করা।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, পরিবেশ কর্মী মেজবাহ উদ্দিন মাননু,  পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম। 

২০১৯ সালের ২৬ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ৭ সেপ্টেম্বরকে এই দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০২০ সাল থেকে দিবসটি পালন করা হয় ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ